October 13, 2026, 1:20 pm

প্রতি কেজি প্যাকেটজাত আটার দাম ৬০ থেকে ৬৩ টাকা

প্রতি কেজি প্যাকেটজাত আটার দাম ৬০ থেকে ৬৩ টাকা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর থেকে নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল। মাছে-ভাতের বাঙালির প্রধান খাদ্য চালের দাম বেড়ে যাওয়ায় আটার ওপর নির্ভর করেছিলো দেশের স্বল্প আয়ের অনেক মানুষ। কিন্তু আটার দামও এখন পাল্লা দিয়ে বাড়ছে চালের সঙ্গে।

চালের দাম বাড়ার পর এবার আটার দামও কেজিতে পাঁচ/ছয় টাকা বেড়েছে। অথাৎ আটার বাজারে চাল ও আটার দাম এখন প্রায় সমান। বর্তমানে এক কেজি খোলা আটা কিনতে হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকা দিয়ে। অথচ একই দামে এক কেজি চাল কেনা সম্ভব। অপরদিকে প্যাকেটজাত আটার দামও প্রতিকেজি ৬০ থেকে ৬৩ টাকা। অধিকাংশ নিত্যপণ্যেরে আকাশচুম্বী দামের পর এবার আটার দাম বাড়ায় নতুন করে দুশ্চিন্তায় পড়েছে স্বল্প আয়ের মানুষ।

শনিবার (২২ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ী বাজারে এক কেজি খোলা আটার দাম ৫৫ টাকা শুনে চমকে ওঠেন দিনমজুর আব্দুর রহমান। ক্ষোভ প্রকাশ করে করে তিনি বলেন, নিত্যপণ্যের দাম আর কত বাড়বে? সংসারে ঘানি আর টানতে পারিনা। সেই দিনও তো আটার দাম বাড়লো। কিছু দিন আগে কিনছি ৫০ টাকা। আর এখন ৫৫ টাকা হয়ে গেল। এখন তো দেখি চাল আর আটার দাম সমানে সমান।

কথা হয় যাত্রবাড়ী বাজারের মোহাম্মাদিয়া জেনারেল স্টোরের মালিক নুর হোসেনের সঙ্গে। তিনি বলেন, আটার দাম অল্প কয়েকদিনের ব্যবধানে ফের বেড়েছে। বর্তমানে খোলা আটার কেজি ৫৫ টাকায় বিক্রি করছি। কিছুদিন আগেই ৫১ থেকে ৫২ টাকায় বিক্রি করেছি। মাত্র কয়েকদিনের ব্যবধানে দাম বেড়ে প্রতিকেজি খোলা আটা ৫৫ টাকা আর প্যাকেট আটা ৫৯ থেকে ৬৫ টাকা হয়েছে। এই দামে এক কেজি চাল কেনা যাবে।

তিনি বলেন, চলতি মাসের শুরুতে খোলা আটার বস্তা (৫০ কেজি) ২ হাজার ৪০০ টাকায় কিনেছি। এখন ২৬০০ থেকে ২৬৫০ টাকার নিচে বস্তা পাওয়া যাচ্ছে না। আটা ৫৫ টাকা কেজি বিক্রি করছি। এক বস্তা ৫০ কেজির আটা ২৬৫০ টাকা কিনলে প্রতি কেজির দাম পড়েছে ৫৩ টাকা। এর পর পরিবহণ ব্যয়। ৫৫ টাকা বিক্রিতে লাভ সামান্য হচ্ছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com