July 17, 2026, 3:26 am
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পল্লী উন্নয়ন প্রকল্পে নবনিযুক্ত ১০০ জন ফিল্ড অফিসারের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে ওরিয়েন্টেশন গ্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী।
সমাপনী অধিবেশনে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান। ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ শাব্বির, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এস এম রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাজমুস সাকিব মো. রেজাউর রহমান। স্বাগত বক্তব্য দেন রুরাল ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান এম জোবায়ের আজম হেলালী।