August 17, 2026, 5:01 pm

গুলিস্থানে দুই বাসের চাপায় পৃষ্ট হলেন হালিমা

গুলিস্থানে দুই বাসের চাপায় পৃষ্ট হলেন হালিমা

রাজধানীর গুলিস্তানে আনন্দ বাস কাউন্টারের সামনে দুই বাসের চাপায় হালিমা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (৩ অক্টোবর) সকাল ৯টায় রাস্তায় দুটি অজ্ঞাত বাসের চাপায় তিনি আহত হন। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। দুপুরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত নারীর ছেলে রনি বলেন, আমার মা সকালে বারডেম হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য কেরানীগঞ্জ থেকে ঢাকায় আসেন। পরে গুলিস্তানে রাস্তা পারাপারের সময় দুই বাসের চাপায় পড়ে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। খবর পেয়ে আমরা এখানে আসি। দুপুরে হাসপাতালে তিনি মারা যান।

তিনি বলেন, আমাদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায়। কোন দুই বাস মাকে চাপা দিয়েছে, তা জানতে পারিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানাকে অবগত করা হয়েছে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com