August 16, 2026, 4:09 pm

পুঁজিবাজারের উন্নয়নে কাজ করবে বিএমবিএ-বিআইসিএম

পুঁজিবাজারের উন্নয়নে কাজ করবে বিএমবিএ-বিআইসিএম

পুঁজিবাজারের উন্নয়নে একসাথে কাজ করবে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। বিশেষ করে পুঁজিবাজারের বিকাশের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা, কর্মশালা ও সেমিনার আয়োজন, প্রশিক্ষণের ব্যবস্থা, পুঁজিবাজার সংক্রান্ত সমসাময়িক ও সার্বিক উন্নয়নের জন্য গবেষণা পরিচালনাসহ নানা বিষয়ে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিএমবিএর সচিবালয়ে বিএমবিএ ও বিআইসিএমের মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে। বিএমবিএর পক্ষে সভাপতি মো. ছায়েদুর রহমান ও বিআইসিএমের পক্ষে নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আবু আলী, বিএমবিএর কার্যনিবাহী সদস্য ও বিআইসিএমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মাহমুদা আক্তার ক্যাপিটাল মার্কেটের উন্নয়নে বিএমবিএর সাথে কাজ করার জন্য নানামুখী পরিকল্পনা উপস্থাপন করেন। এছাড়াও ক্যাপিটাল মার্কেট উন্নয়নে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে শেয়ারবাজার সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পুঁজিবাজার উন্নয়নে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে সিএমজিএফর সভপতি জিয়াউর রহমান বক্তব্য প্রদান করেন।

ছায়েদুর রহমান বিএমবিএ ও বিআইসিএমের যৌথ প্রয়াসে পুঁজিবাজার উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করতে গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com