August 16, 2026, 4:56 pm

দেড় কোটি টাকা পুরস্কার পাচ্ছেন সাবিনারা

দেড় কোটি টাকা পুরস্কার পাচ্ছেন সাবিনারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। এর কিছুক্ষণ পর বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক তমা গ্রুপের পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন।

এবার আরেকটি ৫০ লাখ টাকার ঘোষণা এসেছে। নতুন করে সাবিনাদের জন্য পুরস্কারের ঘোষণা দিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর স্ত্রী শারমিন সালাম। সালাম মুর্শিদীর স্ত্রী এনফয় গ্রুপের চেয়ারম্যান।

তিনি বলেন, নারী দলের সাফল্যে আমরা সবাই গর্বিত। এনভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সালাম নারী দলকে গ্রুপের পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। শিগগিরই অনুষ্ঠানের মাধ্যমে নারী দলকে এই অর্থ হস্তান্তর করা হবে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com