October 13, 2026, 5:14 pm

চলতি অর্থবছরে ৬.৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

চলতি অর্থবছরে ৬.৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

চলতি ২০২২-২৩ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার (২১ সেপ্টেম্বর) সংস্থাটির ঢাকা কার্যালয়ে ‘এশীয়ান ডেভলপমেন্ট আউটলুক ২০২২’ প্রকাশ করে সংস্থাটি। এ সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং ভার্চুয়ালি এ তথ্য তুলে ধরেন।

এডিবি জানায়, চলতি ২০২২-২৩ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ হবে। সংস্থাটির মতে, অভ্যন্তরীণ ভোগ ব্যয় কমে যাওয়া, রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহে দুর্বলতায় কমবে প্রবৃদ্ধি। একই সময়ে মূল্যস্ফীতির হার থাকবে ৬ দশমিক ৭ শতাংশ।

এডিবি কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং জানান, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চিতায় এবং জ্বালানি সংকটের কারণে এ বছর কাঙ্ক্ষিত হারে বিনিয়োগ হবে না। ধীরগতি দেখা দেবে সরকারি বিনিয়োগেও।

এমন অবস্থায় রাজস্ব আদায় বৃদ্ধিতে সরকারকে তাগিদ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com