August 17, 2026, 11:01 pm

ইস্টার্ন ব্যাংকের বন্ড অনুমোদন

ইস্টার্ন ব্যাংকের বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩৮তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে সভায় বিএসইসির চার কমিশনার উপস্থিত ছিলেন।

বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজকের সভায় ইস্টার্ন ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রস্তাবিত বন্ডের মেয়াদ হবে সাত বছর। বন্ডটি হবে নন-কনভার্টেবল আনসিকিউরড ফ্ল্যাট রেট ফুললি-রিডেমেবল সাবঅর্ডিনেটেড বন্ড। বন্ডের কুপন হার ৬ শতাংশ থেকে ৯ শতাংশের মধ্যে থাকবে এবং প্রতি ইউনিট অভিহিত মূল্য ১ কোটি টাকা।

আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, করপোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।

এই বন্ডের টাকায় ইস্টার্ন ব্যাংক তাদের টায়ার-১১, ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে এবং প্রচলিত ব্যবসায়ে বিনিয়োগ করবে। ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে। এছাড়াও শর্তানুযায়ী বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের অন্তর্ভুক্ত হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com