October 13, 2026, 5:56 pm

আরও এক টাকা বাড়ল ডলারের দাম

আরও এক টাকা বাড়ল ডলারের দাম

ডলারের দাম আরও এক টাকা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে বাংলাদেশ ব্যাংকে প্রতি ডলারের বিনিময়মূল্য হবে ৯৬ টাকা। গতকালও এ দাম ছিল ৯৫ টাকা। সোমবার (১২ সেপ্টেম্বর) এরকম দরে কয়েকটি ব্যাংকের কাছে ৬ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে চলতি বছরের শুরুর তুলনায় প্রতি ডলারে বাড়ল ১০ টাকা ২০ পয়সা।

ব্যাংকগুলো ১০৮ টাকায় প্রবাসী আয় ও ৯৯ টাকায় রপ্তানি বিল নগদায়নের সিদ্ধান্ত নেওয়ার পর দিন দর বাড়ানো হলো। সোমবার প্রবাসী ও রপ্তানিকারক থেকে নির্ধারিত দরে ডলার পেয়েছে ব্যাংকগুলো। প্রতিটি ব্যাংকের সোমবারের ডলার কেনার গড় দরের ভিত্তিতে আজ মঙ্গলবার থেকে এলসি নিষ্পত্তি শুরু হবে বলে জানা গেছে।

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল করতে আমদানি ব্যয় কমানোর বিভিন্ন উদ্যোগের পাশাপাশি রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার কয়েকটি ব্যাংকের কাছে ৬ কোটি ৫০ লাখ ডলার বিক্রির পর চলতি অর্থবছরে মোট বিক্রি গিয়ে ঠেকেছে ২৮৩ কোটি ৪৫ লাখ ডলার।

গত অর্থবছর বিক্রি করা হয় ৭৬২ কোটি ১৭ লাখ ডলার। এভাবে ডলার বিক্রির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গত বৃহস্পতিবার ৩৭ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে নেমেছে। গত বছরের আগস্টে যেখানে রিজার্ভ উঠেছিল সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com