October 13, 2026, 6:37 pm

ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু সোমবার

ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু সোমবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে আবারও সাশ্রয়ীমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হবে এ কার্যক্রম। এর আগে রোববার সকালে রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।

শনিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এ দফায় ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি ডাল, ১১০ টাকা দরে দুই লিটার তেল ও ২০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com