August 17, 2026, 8:01 pm

উল্লাপাড়ায় বজ্রপাতে ৭ কৃষি শ্রমিক নিহত

উল্লাপাড়ায় বজ্রপাতে ৭ কৃষি শ্রমিক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ৭ কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পঞ্চক্রোশি ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে জমিতে চারা রোপনের কাজ করছিলেন কৃষি শ্রমিকরা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ৫ কৃষি শ্রমিক নিহত হয়। আহত হয় আরও অন্তত ১০ জন। এরপর আরও দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com