October 16, 2026, 12:58 pm

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান রাজনীতি নিষিদ্ধ করতে পারে না: শিক্ষামন্ত্রী

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান রাজনীতি নিষিদ্ধ করতে পারে না: শিক্ষামন্ত্রী

তিনি বলেছেন, রাজনীতি করার অধিকার সবার আছে। তবে দলীয় রাজনীতি করবেন নাকি করবেন না এটা তার নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। আর শিক্ষাপ্রতিষ্ঠান তো রাজনীতি নিষিদ্ধ করে দিতে পারে না। কারণ যেটি অধিকার সেটি তো নিষিদ্ধ করা যায় না।

বুধবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রামের চেক বিতরণ অনুষ্ঠান শেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ছাত্র রাজনীতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, রাজনীতি করা অধিকার। আমাদের জাতি হিসেবে যত অর্জন তার প্রতিটিতে ছাত্র রাজনীতি বিশেষ অবদান রেখেছে সবসময়। রাজনীতি সচেতন হওয়া প্রত্যেকটি মানুষের জন্য জরুরি। বিশেষ করে শিক্ষার্থীরা আমাদের দেশের জন্য ভবিষ্যৎ। ভবিষ্যৎ নেতৃত্ব যে গড়ে উঠবে তা এই প্রক্রিয়ার মধ্য দিয়েই গড়ে উঠবে।

দীপু মনি বলেন, তবে রাজনীতির নামে সহিংসতা, বিশৃঙ্খলা ও অরাজকতা চাই না। দলীয় রাজনীতি কীভাবে হবে, সেখানে রাজনীতি যারা করবেন, সেই শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের বোঝাপড়া, সৌহার্দ থাকা উচিত। তবে আমরা চাই, দলীয় রাজনীতির নামে যেন কোনো সহিংসতা, বিশৃঙ্খলা, অরাজকতা না হয়।

মন্ত্রী বলেন, রাজনীতির আশ্রয় নিয়ে কেউ যেন অন্যায়ভাবে কোনো ধরনের নেতিবাচক কিছু না করে। যদি ইতিবাচকতা থাকে আমার মনে হয় না সেখানে প্রতিষ্ঠানের দিক থেকেও কোনো আপত্তি থাকার কথা।

সম্প্রতি বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে সরকার দলীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হয়। অনেক প্রতিষ্ঠানই তাদের ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি চলবে না বলে ঘোষণা দেয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com