May 31, 2026, 3:09 am
দুর্গাপূজা উপলক্ষে দুই হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। ফলে রপ্তানি শুরু হয়ে গেছে।
৫ সেপ্টেম্বর প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে দু’টি ট্রাকে করে আট মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে। সন্ধ্যায় কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের ট্রাক প্রবেশ করে।
ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম মাহিমা এন্টারপ্রাইজ। আমদানিকারক প্রতিষ্ঠানের নাম ভারতের এস আর ইন্টারন্যাশনাল।
চালানটি বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন জিইও (GEO) নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান। এছাড়া প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার। দুই দেশেই শুল্কমুক্ত সুবিধায় এ ইলিশ ভারতে রপ্তানি করা হয়। এ ইলিশ ভারতে রপ্তানির জন্য বাংলাদেশি ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে।