November 2, 2026, 5:31 am

অনুমোদন পেলো এশিয়াটিক ল্যাবরেটরিজ

অনুমোদন পেলো এশিয়াটিক ল্যাবরেটরিজ

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৯৫ কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে এ‌শিয়া‌টিক ল‌্যাব‌রেটরিজ লিমিটেড। কোম্পান‌ি‌টি বুক বি‌ল্ডিং পদ্ধ‌তি‌তে এই অর্থ সংগ্রহ কর‌বে।

গতকাল বুধবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮৩৭তম কমিশন সভায় এই আইপিও অনুমোদন দেয়া হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আইপিওর মাধ্যমে শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৯৫ কোটি টাকা উত্তোলন করবে প্রতিষ্ঠান‌টি। এই অর্থ ব‌্যবসা সম্প্রসারণ, উৎপাদন ভবন নির্মাণ, ব‌্যাংক ঋণ প‌রি‌শোধ এবং আইপিও খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।

এশিয়া ল‌্যা‌রেটরিজের কাট অব প্রাইস এর ৩০ শতাংশ বা ২০ টাকা; দু‌টির ম‌ধ্যে যে‌টি কম সে মূ‌ল্যে সাধারণ বি‌নি‌য়োগকারী‌দের কা‌ছে শেয়ার ইস‌্যু করা হ‌বে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক‌্যুই‌টি ম‌্যা‌নেজম‌্যান্ট লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো প্রকার ডি‌ভি‌ডেন্ড ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না বলেও শর্ত দেওয়া হয়েছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com