October 13, 2026, 7:57 pm

জ্বালানি তেল ও চাল আমদানিতে শুল্ক কমালো সরকার

জ্বালানি তেল ও চাল আমদানিতে শুল্ক কমালো সরকার

চালের আমদানি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে রেগুলেটরি ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

রোববার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত পৃথক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের মূল্য ১৩০ টাকা নির্ধারণ করা হয়।ফলে জ্বালানি তেলের দাম কমবে আশা করা যাচ্ছে।

এদিকে বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য এলসি খোলার সময়বাড়িয়েছে সরকার। ২১ আগস্ট পর্যন্ত সময় বাড়িয়ে সম্প্রতি খাদ্য মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

অন্যদিকে গত ৩০ মে খাদ্য মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রয়োজনে ট্যাক্স কমিয়ে চালআমদানি করে ভোক্তাকে স্বস্তিতে রাখা হবে।

এসময় তিনি ব্যবসায়ীদের অতিরিক্ত লাভ না করে ভোক্তাদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com