August 16, 2026, 9:40 pm

গুজবে ক্ষতিগ্রস্ত পুঁজিবাজার : ছায়েদুর রহমান

গুজবে ক্ষতিগ্রস্ত পুঁজিবাজার : ছায়েদুর রহমান

গুজবের কারণে বিনিয়োগকারী এবং পুঁজিবাজার অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট ছায়েদুর রহমান।

তিনি বলেন, পুঁজিবাজারকে গুজব থেকে রক্ষা করতে হবে। এতে বিনিয়োগকারীরা ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তাই বিনিয়োগকারীদেরকে গুজব পরিহার করতে হবে।

বুধবার (২৪ আগস্ট) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে ‘টেকনিক্যাল অ্যানালাইসিস অন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ছায়েদুর রহমান বলেন, পুঁজিবাজার অনেক সেনসিটিভ জায়গা, এখানে সামান্য ভুলের কারণে অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

তিনি বলেন, অধিকাংশ মানুষেরই প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে। তবে টেকনিক্যাল কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো শিক্ষা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে শিখতে হবে। পুঁজিবাজার সংশ্লিষ্ট এসব টেকনিক্যাল বিষয়গুলো যদি আমরা রপ্ত করতে পারি তাহলে দেশের পুঁজিবাজার অনেক উপকৃত হবে।

অনুষ্ঠানে শার্প সিকিউরিটিজের পরিচালক মেজর (অব.) সৈয়দ গোলাম ওয়াদুদ বলেন, পুঁজিবাজার ওঠা-নামা করবে, এটি স্বাভাবিক বিষয়। বিশ্বের সব দেশের পুঁজিবাজার ওঠানামা করে। পুঁজিবাজার ওঠানামা করলেই ভয় পাওয়া যাবে না।

সিএমজেএফ সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় সাধারণ সম্পাদক আবু আলীর পরিচালনায় সাবেক সভাপতি হাসান ইমাম রুবেল, তৌহিদুল ইসলাম মিন্টু এবং সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com