October 13, 2026, 8:31 pm
চতুর্থ প্রজন্মের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লাসহ দুজনের ব্যাংক ঋণের তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে ওই দুজনের আমদানি-রপ্তানির (ফান্ডেড ও নন ফান্ডেড) ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
গত সপ্তাহে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাদেরকে চিঠি দিয়ে এসব তথ্য চেয়েছে।
রোববার (২১ আগস্ট) চিঠির বিষয়ে নিশ্চিত করেছেন বিএফআইইউ’র এক কর্মকর্তা। তিনি বলেন, গত সপ্তাহে আবদুল কাদির মোল্লা ও শরিফ হোসাইন নামে দুজনের ঋণ সংক্রান্ত তথ্যসহ বেশকিছু তথ্য চাওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের এসব তথ্য দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।
চিঠিতে আবদুল কাদির মোল্লা ও শরিফ হোসাইনের ঋণের পুনঃতফসিলের বিবরণী দিতে বলা হয়েছে। এছাড়া আমদানি সংক্রান্ত তথ্যাদি ও রপ্তানি সংক্রান্ত তথ্যদি জানতে চাওয়া হয়েছে।