August 18, 2026, 1:12 am

পুঁজিবাজার বন্ধ আগামীকাল

পুঁজিবাজার বন্ধ আগামীকাল

পবিত্র আশুরা উপলক্ষে আগামীকাল (৯ আগস্ট) দেশের পুঁজিবাজারের লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (১০ আগস্ট) যথারীতি লেনদেন শুরু হবে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান পরিচালন কর্মকর্তা ও মুখপাত্র সাইফুর রহমান মজুমদার বলেন, পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার (৯ আগস্ট) পুঁজিবাজার বন্ধ থাকবে। এরপরের দিন লেনদেন পুনরায় শুরু হবে।

পুঁজিবাজারের পাশাপাশি আগামীকাল ব্যাংক-বিমাসহ সরকারি-বেসরকারি সব অফিস-আদালত বন্ধ থাকবে।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্বাহী পরিচালক ও মুখপাত্র এসএম শাকিল আখতার বলেন, সরকারি ছুটি অনুসারে মঙ্গলবার আইডিআরএ ও বিমা কোম্পানির অফিসের কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, হিজরি সনের মহররম মাসের ১০ তারিখ আশুরা। এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের করতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com