November 26, 2026, 9:33 pm
ব্লুটুথ ও এয়ার প্লাজমা প্রযুক্তির থ্রি ইন ওয়ান কনভার্টার এয়ার কন্ডিশনার তৈরি করলো বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। বিশ্বে ওয়ালটনই প্রথম এমন প্রযুক্তিসম্বলিত এসি নিয়ে এলো। ক্রিস্টালাইন প্রিটো সিরিজের সর্বাধুনিক প্রযুক্তির এই এসি গ্রাহকের রুমের আয়তন অনুযায়ী ১.৫ টন থেকে ১ টন এবং পৌনে এক টনে রূপান্তরের সুবিধা আছে। ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী নান্দনিক ডিজাইনের কালো রঙের এসিটি রিমোটের পাশাপাশি ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রণ বা পরিচালনা করতে পারবেন গ্রাহক। এতে আরও আছে, এয়ার প্লাজমা প্রযুক্তি। যা বাতাসে বিদ্যমান ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সক্ষম।
রোববার (৭ আগস্ট, ২০২২) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসের অডিটোরিয়ামে অত্যাধুনিক প্রযুক্তির এই এসি উন্মোচন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা নিলু ও হুমায়ূন কবীর, ওয়ালটন প্লাজা ট্রেডসের সিইও মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, ফিরোজ আলম, আরিফুল আম্বিয়া, ড. সাখাওয়াৎ হোসেন ও আমিন খান, এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) তানভীর রহমান, ডেপুটি সিবিও সন্দীপ বিশ্বাস প্রমুখ।