October 13, 2026, 10:44 pm

অর্থবছরের প্রথম মাসে রেকর্ড ২.০৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো দেশে

অর্থবছরের প্রথম মাসে রেকর্ড ২.০৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো দেশে

চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেকর্ড প্রবাসী আয় এসেছে দেশে। মাস শেষে বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীরা ২.০৯ বিলিয়ন বা ২০৯ কোটি ডলার পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যা (এক ডলার সমান ৯৪ দশমিক ৭০ টাকা ধরে) ১৯ হাজার ৭৯২ কোটি ৩০ লাখ টাকা। যা আগের অর্থবছরের (২০২১-২০২২) একই মাসের চেয়ে প্রায় ১১ শতাংশ বেড়েছে। গত অর্থবছরের একই মাসে এসেছিল ১৮৭ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সরকার রেমিট্যান্স পাঠাতে বিভিন্ন নীতি সহায়তা দিয়ে আসছে। এতে আগের চেয়ে বেশি অর্থ পাচ্ছে প্রবাসীরা। এ কারণে অর্থবছরের প্রথম মাসেই রেকর্ড পরিমাণ  রেমিট্যান্স এসেছে। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা। তাছাড়া ঈদের মাস হওয়ায় এ মাসে তুলনামূলক বেশি রেমিট্যান্স এসেছে বলে ধারণা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, নতুন অর্থবছরের জুলাই মাসে ২০৯ কোটি ডলার এসেছে দেশে। গত অর্থবছরের শেষ মাস অর্থাৎ জুলাই এর আগের মাস জুনে এসেছিল ১৮৩ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে জুন অপেক্ষা জুলাই মাসে ২৫ কোটি ৩০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে দেশে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com