November 26, 2026, 9:38 pm

রাউজানের মুন্সীরঘাটায় স্বপ্নর নতুন আউটলেট

রাউজানের মুন্সীরঘাটায় স্বপ্নর নতুন আউটলেট

দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্নর নতুন আউটলেট এখন চট্টগ্রামের রাউজান উপজেলার মুন্সীরঘাটায়। রোববার (৩১ জুলাই) বেলা ১১টায় নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, মহিলা কাউন্সিলর জেবুন নেছা ও ডলি আক্তার, স্বপ্নর রিজিওনাল হেড অব অপারেশনস আবদুল্লাহ আল মাহবুব, রিজিওনাল সেলস ম্যানেজার সাইফুর রব তারেক, আউটলেট ম্যানেজার ইব্রাহিম, রাউজান আউটলেট ফ্র্যাঞ্চাইজি মোহাম্মদ শাহ আলম ও মাহবুবুল আলমসহ আরো অনেকে।

স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪০টি জেলায়। চট্টগ্রামের রাউজানের স্বপ্ন আউটলেটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এখানের সব গ্রাহক স্বপ্নতে নিয়মিত বাজার করবেন।

স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী বিভিন্ন অফার এবং হোম ডেলিভারি সেবা।

নতুন আউটলেটের ঠিকানা: আঞ্জুমা স্কয়ার, শাহ লতিফ রোড, মুন্সীরঘাটা, রাউজান, চট্টগ্রাম। রাউজান নতুন এই আউটলেটে হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর: ০১৯৫৮-৬৩৬০২৭।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com