October 14, 2026, 12:26 am

‘গুজবে কান না দিয়ে ঠান্ডা মাথায় পুঁজিবাজারে বিনিয়োগ করুন’

‘গুজবে কান না দিয়ে ঠান্ডা মাথায় পুঁজিবাজারে বিনিয়োগ করুন’

গুজবে কান না দিয়ে বিনিয়োগকারীদের ঠান্ডা মাথায় শেয়ারবাজারে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি বলেন, জেনে বুঝে বিনিয়োগ করুন। যারা বেশি ঝুঁকি নিতে চান না, তারা মিউচুয়াল ফান্ডে এবং বন্ড মার্কেটে বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগের আগে এ সম্পর্কে বেসিক জ্ঞান অর্জন করতে হবে, স্মার্ট বিনিয়োগকারী হতে হবে।

শনিবার (৩০ জুলাই) ময়মনসিংহ শহরের টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স-২০২২’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

পুঁজিবাজারের বিনিয়োগের নিরাপদ ব্যবস্থাপনার আশাবাদ ব্যক্ত করে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ধৈর্য ধারণ করতে হবে তবেই তারা লাভবান হবেন। আর্থিক স্বস্তি এবং সঞ্চয়ের জন্যই বিনিয়োগ। সুতরাং বিনিয়োগের সুরক্ষা প্রয়োজন।

স্বাগত বক্তব্যে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, বিনিয়োগকারী যাতে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারে তার জন্য কাজ করছে বিএএসএম বাংলাদেশ ইনস্টিটিউট ফর ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও বিএসইসির ফাইন্যান্সিয়াল লিটেরেসি ডিপার্টমেন্ট।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহের চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাপতি আমিনুল হক শামীম,অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব কামরুল হক মারুফ,ময়মনসিংহের উপ-মহা পুলিশ পরিদর্শক দেবদাস ভট্টাচার্য, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস এবং উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com