November 4, 2026, 8:19 am

৬ হাজার পয়েন্টের নিচে নামল সূচক

৬ হাজার পয়েন্টের নিচে নামল সূচক

তীব্র দরপতনে পুঁজিবাজারে মূল্য সূচক প্রতিদিনই তার সর্বোচ্চ অবস্থান হারাচ্ছে। আজ বৃহস্পতিবারও পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট কমে ৫ হাজার ৯৮০ পয়েন্টে অবস্থান করছে। যা গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান সূচকটির।

এর আগে ২০২১ সালের ২৭ জুন ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৯৯২ পয়েন্টে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। আজ ডিএসইতে ৪৪১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৩৬ কোটি ৬৫ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৭৭৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০৮ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৩৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৮৬ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com