November 26, 2026, 9:33 pm

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম সাউথ, সিলেট ও রংপুর জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) ভার্চুয়াল প্লাটফর্মে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

এতে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, মো. নাইয়ার আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ইঞ্জিনিয়ার আ ফ ম কামালউদ্দিন, মুহাম্মদ শাব্বির, মো. মাহবুব আলম, মোহাম্মদ উল্লাহ, মিজানুর রহমান, মো. মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু ছাঈদ মো. ইদ্রিস, শিকদার মো. শিহাবুদ্দীন, মো. মিজানুর রহমান ভুঁইয়া, আহমেদ জোবায়েরুল হক, মিয়া মো. বরকত উল্লাহ ও মিফতাহ উদ্দীন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জোনগুলোর অধীন শাখাসমূহের প্রধান, বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য বিভাগের ইনচার্জরা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com