October 16, 2026, 6:36 am

শেখ হাসিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছেন : পরিবেশমন্ত্রী

শেখ হাসিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছেন : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বৈশ্বিক সংকটে বিশ্ববাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। অন্যান্য দেশের তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছেন। সরকারের পদক্ষেপে ইতোমধ্যে সয়াবিন তেলের দাম কমেছে। বিশ্ববাজারে তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। সব সমস্যা সমাধান করে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা মতো ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধিতে ব্যাপকভাবে চাষাবাদ করতে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে সরকার। ইউরোপে চলমান যুদ্ধের কারণে বিশ্বে খাদ্যসঙ্কট দেখা দিতে পারে। ভোজ্যতেল ও খাদ্যশস্যংআমদানি কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। এ জন্য বর্ষার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভোজ্যতেলের জন্য সরিষার চাষ করতে হবে। একই জমিতে এরপর নির্দিষ্ট ধান চাষ করতে হবে।

এ জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। কৃষি ও মৎস্য কর্মকর্তাগণ সরেজমিনে মাঠ পরিদর্শন করে খাদ্যশস্য ও মৎস্যের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা এবং ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ প্রমুখ।

অনুষ্ঠানে অসচ্ছল ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০টি পরিবারকে আর্থিক অনুদান, ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়। কৃষি বিভাগের উদ্যোগে ২ হাজার কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ ও ২০ কেজি সার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে ২ জনকে সেলাই মেশিন প্রদান করেন। এর আগে মন্ত্রী জাফরনগর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জুড়ী উপজেলায় বন্যাপরবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com