October 16, 2026, 5:42 am

রাজধানীর কোন এলাকায় আজ কখন লোডশেডিং

রাজধানীর কোন এলাকায় আজ কখন লোডশেডিং

বিদ্যুতের ঘাটতি কমাতে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে রাজধানীসহ সারা দেশে শুরু হয়েছে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রথমদিনে সারা দেশে এক হাজার ৯১৫ মেগাওয়াট লোডশেডিং হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি)।

টানা দ্বিতীয় দিনের মতো বুধবার (২০ জুলাই) এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় লোডশেডিং হবে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এলাকাভিত্তিক এ লোডশেডিং পরিচালনা করবে। বুধবার কোথায় কখন লোডশেডিং করবে, সে তালিকাও জানিয়ে দিয়েছে সংস্থা দুটি।

ডিপিডিসির লোডশেডিংয়ের তালিকা

ডেসকোর লোডশেডিংয়ের তালিকা

গত সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, মঙ্গলবার থেকে এক ঘণ্টা করে এলাকাভিত্তিক লোডশেডিং হবে। এক ঘণ্টায় যদি বিদ্যুতের ঘাটতি মোকাবিলা করা সম্ভব না হয় তাহলে দুই ঘণ্টা করে লোডশেডিং বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com