November 4, 2026, 10:17 am

শেয়ারবাজারের সব সূচক কমেছে

শেয়ারবাজারের সব সূচক কমেছে

পবিত্র ঈদুল আজহা পরবর্তী তিন কার্যদিবসের মতো রবিবারও (১৭ জুলাই) পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০.২১ পয়েন্ট বা ০.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৪.২৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.১১ পয়েন্ট বা ০.০৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৬.২৮ পয়েন্ট বা ০.২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭৬.২৪ পয়েন্টে এবং দুই হাজার ২৬৭.৫৬ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৪৯ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১২ কোটি ৮৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৮০ কোটি ৬৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৯টির বা ২৫.৯২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৩৬টির বা ৬১.৭৮ শতাংশের এবং ৪৭টির বা ১২.৩০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭১.৮৯ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫২৩.৫১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর। আজ সিএসইতে ১৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com