November 26, 2026, 9:44 pm

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের এজিএম

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের এজিএম

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল)-এর ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ মার্চ) ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সভা হয়। ইসলামী ব্যাংকের পরিচালক ও আইবিসিএমএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. কামাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন।

সভায় ইসলামী ব্যাংক ও আইবিসিএমএল এর পরিচালক জয়নাল আবেদীন, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল মানেজিং ডিরেক্টর ও আইবিসিএমএল-এর পরিচালক কায়সার আলী ও ওমর ফারুক খান, ইসলামী ব্যাংকের সিএফও ও আইবিসিএমএল এর পরিচালক আশরাফুল হক এবং আইবিসিএমএল এর শেয়ারহোল্ডারদের মধ্যে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হুসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জি এম মোহা. গিয়াস উদ্দিন কাদের, সালেহ ইকবাল, আইবিসিএমএল এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুর রহিম ও কোম্পানি সচিব আবু সাঈদ মো. নাহিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের আর্থিক বিবরণী এবং শেয়ারহোল্ডারদের জন্য ৭% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com