August 18, 2026, 7:08 am

অতীতে বেশ কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি : সিইসি

অতীতে বেশ কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অতীতে বেশ কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। এ বিষয়ে অভিযোগও রয়েছে। এজন্য আগামী নির্বাচন যেন অধিকতর অংশগ্রহণমূলক হয়, প্রকৃত অংশীদারিত্বমূলক হয় সে লক্ষ্যে কমিশন সবার মতামত নিচ্ছে।

রোববার (১৩ মার্চ) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের প্রথম সংলাপ শুরুর আগে সিইসি এ কথা বলেন। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে শিক্ষাবিদদের সঙ্গে ইসির প্রথম বৈঠক বিকেল ৩টায় শুরু হয়।

ইসি সূত্রে জানা গেছে, এরপর বিশিষ্ট নাগরিক, গণমাধ্যম প্রতিনিধি ও রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে সংলাপ করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়ালকে প্রধান করে নির্বাচন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি। নতুন কমিশন সবার সঙ্গে পরামর্শ করে নির্বাচনের রোডম্যাপ তৈরির কাজে হাত দিতে চায়। প্রয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আবারও বিভিন্ন দল ও মহলের সঙ্গে বসতে পারে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের অধীনেই ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com