November 26, 2026, 9:52 pm

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) রাজশাহী শহরের ভিক্টোরিয়া কনভেনশন হলে এ সম্মেলন হয়।

রোববার (১৩ মার্চ) প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটির রাজশাহী জোনপ্রধান মো. মিজানুর রহমান মিজির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মুনিরুল মওলা।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, মো. মিজানুর রহমান ভূঁইয়া ও মিফতাহ উদ্দিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান।

সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান ও উপশাখার ইনচার্জরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com