October 14, 2026, 3:24 am

হবিগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৪ জন

হবিগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৪ জন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার উলুকান্দি-বিরামচর সড়কের হাইওয়ে থানার সামনে সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অপর একটি বাস দ্রুত গতিতে আসলে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়। এ সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com