October 16, 2026, 3:14 am

প্রাক-প্রাথমিকের ক্লাস ১৫ মার্চ থেকে

প্রাক-প্রাথমিকের ক্লাস ১৫ মার্চ থেকে

করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামী ১৫ মার্চ থেকে।

বুধবার (০৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রাথমিকভাবে সপ্তাহে দুদিন (রোব ও মঙ্গলবার) ক্লাস হবে। সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com