November 27, 2026, 10:08 pm
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রংপুর জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ মার্চ) শহরের পর্যটন মোটেলে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোনপ্রধান আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম ও মো. শামসুদ্দোহা।
সম্মেলনে রংপুর জোনের শাখা ব্যবস্থাপক ও এজেন্টরা অংশ নেন।