November 26, 2026, 9:52 pm

ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ময়মনসিংহ জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ মার্চ) ময়মনসিংহ শহরের ব্রাক লার্নিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার (৭ মার্চ) প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারক খান।

এছাড়াও ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম ও ময়মনসিংহ জোনপ্রধান বসির আহাম্মদ বক্তব্য দেন।

অনুষ্ঠানে মানি লন্ডারিং বিষয়ক সতর্কতা ও ব্যবসায় উন্নয়ন কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com