October 16, 2026, 2:28 am

হাদিসুরের মরদেহ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছে

হাদিসুরের মরদেহ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছে

‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক ইউক্রেন থেকে নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন। তবে জাহাজের মধ্যে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, ইউক্রেন থেকে ২৮ নাবিককে রোমানিয়ায় নিয়ে আসা হয়েছে। তারা শিগগিরই দেশে আসবেন। তবে হাদিসুর রহমানের মরদেহ এখনি দেশে আনা হচ্ছে না। তার মরদেহ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছে। পরে তার মরদেহ দেশে আনা হবে।

গত ২ মার্চ যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ রকেট হামলার শিকার হয়েছে। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের (৩৩) মৃত্যু হয়।

নিহত নাবিক হাদিসুর রহমান আরিফ বরগুনার বেতাগী উপজেলার ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়নের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। তার চাচা বেতাগী উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com