November 21, 2026, 10:22 pm

স্ত্রীর সঙ্গে জিতের রোমান্টিক মুহূর্ত ভাইরাল (ভিডিও)

স্ত্রীর সঙ্গে জিতের রোমান্টিক মুহূর্ত ভাইরাল (ভিডিও)

ভারতীয় বাংলা সিনেমার চিত্রনায়ক জিৎ। ব্যক্তিগত জীবনে মোহনা রতনালীর সঙ্গে ঘর বেঁধেছেন এই অভিনেতা। কাজ না থাকলে স্ত্রী মোহনা এবং মেয়ে নব্যর সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি। পেশাদার জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবন, নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেও দেখা যায় তাকে।

শনিবার (৫ মার্চ) ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন জিৎ। তাতে দেখা যায়, নীল রঙের শেরওয়ানি পরেছে অভিনেতা। মোহনার পরনে মেটাল রঙের শাড়ি এবং কালো ব্লাউজ। বেশ সাজগোজ করে স্ত্রীর সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন তিনি। স্ত্রীর হাত ধরে জিৎ তার পাশে বসান। ভিডিওর ব্যাকগ্রাউন্টে অরিজিৎ সিংহের রোমান্টিক গান ‘রাবতা’ জুড়ে দিয়েছেন তিনি। ভিডিওর ক্যাপশনে এ অভিনেতা লিখেছেন—‘এই ভালোবাসাটা মোহনার জন্য।’

টলিউডের এই তারকার ভিডিওটি দেখে প্রশংসা এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। একজন লিখেছেন, ‘কী সুন্দর লাগছে আপনাদের দুজনকে। কারো যেন নজর না লেগে যায়!’ বাদশা খান লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে।’ নুসরাত লিখেছেন, ‘গর্জিয়াস দম্পতি।’ সোহেল লিখেছেন, ‘দারুণ জুটি দাদা।’ এমন অসংখ্য মন্তব্যে ভরে আছে কমেন্ট বক্স। এরই মধ্যে অন্তর্জালে ভাইরাল হয়েছে ভিডিওটি।

জিৎ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাজি’। তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হচ্ছে ‘আয় খুকু আয়’। অন্যদিকে, তার অভিনীত ‘রাবণ’ সিনেমাটি চলতি বছরের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com