October 16, 2026, 1:37 am

‘ভবন নির্মাণে সিটি করপোরেশনের অনুমতি লাগবে না, অবহিত করতে হবে’

‘ভবন নির্মাণে সিটি করপোরেশনের অনুমতি লাগবে না, অবহিত করতে হবে’

ভবন নির্মাণে সিটি করপোরেশনের কোনো অনুমতি লাগবে না, শুধুমাত্র অবহিত করলেই হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। বৃহস্পতিবার (০৩ মার্চ) সচিবালয়ে সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে ২০২২ সালের প্রথম আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সিটি করপোরেশন থেকে ভবনের আর্কিটেচারাল বা স্ট্রাকচারাল ডিজাইনের জন্য পারমিশন নিতে হবে না। একটা জায়গায় ভবন নির্মাণের জন্য রাজউক থেকে অনুমতি নেওয়া হয়েছে, সেটি ওই নির্ধারিত জায়গায় হচ্ছে কি না, সে বিষয়ে অবহিত করতে হবে।

তিনি আরও বলেন, কাগজে দেখানো হয়েছে একটা জায়গায় এই বিল্ডিং নির্মাণ করা হবে। এখন ওই বিল্ডিংটি ওই জায়গায় নির্মাণ করা হচ্ছে কি-না, ওই ভবনটির যে প্ল্যান আছে, সে প্ল্যান অুনযায়ী হচ্ছে কী না, তা যদি কেউ দেখাশোনা না করে তাহলে কি শহর বসবাসের উপযোগী থাকবে?

এজন্যই মূলত ভবন নির্মাণের ক্ষেত্রে সিটি করপোরেশনকে যুক্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com