October 16, 2026, 12:52 am

করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৯৯

করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৯৯

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৫ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৯৯ জনের। শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৬ জনে।

মঙ্গলবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগের দিন সোমবার (২৮ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৮৯৭ জনের।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com