November 26, 2026, 9:52 pm
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৪৯তম ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ভার্চুয়াল প্ল্যাটফর্মে ওই ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান হয়।
ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। আইবিটিআরএর প্রিন্সিপাল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে এম মুনিরুল আলম আল-মামুন। এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম শহীদুল হক খন্দকার উপস্থিত ছিলেন।
বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৯১ জন শিক্ষার্থী ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নেন।