July 22, 2026, 5:21 am

মার্চের শেষ সপ্তাহে শুরু হচ্ছে এবারের আইপিএল

মার্চের শেষ সপ্তাহে শুরু হচ্ছে এবারের আইপিএল

মেগা নিলাম অনুষ্ঠিত হয়ে গেছে গত ১২-১৩ ফেব্রুয়ারি। এরপরই ভক্তদের অপেক্ষার পালা, কবে শুরু হবে এবারের আইপিএল। আসন্ন আইপিএল নিয়ে সবারই আগ্রহ তুঙ্গে। কারণ, এবার লড়াই করবে ১০টি দল এবং সবাই নতুন করে দল তৈরি করেছে।

এরই মধ্যে আইপিএল শুরুর তারিখ ঘোষণা করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৫তম আসর।

টুর্নামেন্টের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের পক্ষ থেকে বিসিসিআইয়ের কাছে মার্চ মাস থেকেই আইপিএল শুরুর বিষয়ে বলা হয়েছিল। স্টারের ওই অনুরোধকেই কার্যত অনুমোদন দিয়ে দিল ভারতীয় বোর্ড। স্টার স্পোর্টসের পক্ষ থেকে টুর্নামেন্ট শুরু করার কথা জানানো হয়েছিল বিসিসিআইকে। একটি প্রতিবেদনে একথা জানিযেছে ক্রিকবাজ।

বিসিসিআইয়ের পক্ষ থেকে স্টার স্পোর্টসের কথাই রাখা হয়েছে। আজ (বৃহস্পতিবার) বিকেলে বসেছিল আইপিএলের গভর্নিং কাউন্সিল মিটিং। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

যদিও এখন ভেন্যু, সূচি বা অন্য কোনও বিষয় চূড়ান্ত হয়নি। যদিও শোনা যাচ্ছে, এবার দুই-তিনটি ভেন্যুতেই আয়োজন করা হতে পারে পুরো টুর্নামেন্ট। সে লক্ষ্যে বোর্ডের পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গেও বসা হবে।

এবারের আইপিএলে বৃদ্ধি পেয়েছে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা। আট থেকে বেড়ে দলের সংখ্যা হয়েছে ১০। যুক্ত হয়েছে গুজরাট টাইটান্স এবং লখনৌ সুপার জায়ান্টস। ফেব্রুয়ারি মাসের ১২ এবং ১৩ তারিখ দু’দিনব্যাপী হওয়া বেঙ্গালুরুতে নিলামের মধ্যে দিয়ে এরইমধ্যে নিজেদের দল গুছিয়ে ফেলেছে সব ফ্র্যাঞ্চাইজি।

তবে শোনা যাচ্ছে, এবার বিসিসিআইয়ের মুম্বাইয়ে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ করানোর ভাবনা রয়েছে। যদিও বাকি ফ্র্যাঞ্চাইজিগুলির আপত্তি রয়েছে মুম্বাই দলের ওয়াংখেড়েতে ম্যাচ খেলার বিষয় নিয়ে। এ ক্ষেত্রে ‘হোম গ্রাউন্ডের বেআইনি’ সুবিধা একটি ফ্র্যাঞ্চাইজিকে দিতে নারাজ বাকি ফ্রাঞ্চাইজিগুলি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com