July 28, 2026, 3:18 pm

আইসিটিতে লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা করবে বাণিজ্য মন্ত্রণালয়

আইসিটিতে লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা করবে বাণিজ্য মন্ত্রণালয়

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ২০২৫ সালের মধ্যে আইসিটি রপ্তানি ৫ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ অফিস কক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) এর নবনির্বাচিত সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বে আসা প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ লক্ষ্যমাত্রার ঘোষণা দেন। বিদেশে বাংলাদেশের আইসিটি পণ্যের বিপুল চাহিদা রয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।

এজন্য এ সেক্টরের উন্নয়নে করণীয় নির্ধারণ করে অগ্রাধিকারভিত্তিতে কাজ করতে হবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, আইসিটি খাতের শিল্প কারখানার উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইসিটি খাতে আমাদের পর্যাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে, এদের কাজে লাগাতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয় আইসিটি খাতের দক্ষ জনশক্তি তৈরি করতে প্রকল্প বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।

প্রতিনিধি দলে ছিলেন বেসিসের সিনিয়র সহ-সভাপতি সামিরা জুবেরি হিমিকা, সহ-সভাপতি আবু দাউদ খান এবং সহ-সভাপতি ফাহিম হাসান

পরে বাণিজ্যমন্ত্রী তার অফিস কক্ষে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com