October 15, 2026, 11:22 pm

ভারতে পাচার হওয়া দুই নারীকে দেশে হস্তান্তর

ভারতে পাচার হওয়া দুই নারীকে দেশে হস্তান্তর

ভারতে পাচার হওয়া দুই নারীকে দেশে পাঠিয়েছে সে দেশের সরকার। দুই বছরের অধিক সময় জেল খেটে ট্রাভেল পারমিটে তাদের দেশে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পুলিশের কাছে হস্তান্তর করে।

ওই দুই নারী হলেন- যশোর জেলার মোস্তফা হোসেনের মেয়ে স্বপ্না খাতুন (২২) ও একই জেলার ইয়ার হোসেনের মেয়ে রোকেয়া খাতুন (২০)।

রোকেয়া জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে তাদের ভারতে পাচার করা হয়েছিল। পাচারকারী তাদের ভারতের পুনে নিয়ে ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে জোর করে ব্যবহার করেছে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতের পুনে ওম্যান সেল্টার হোম নামে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে দুই বছর নিজদের শেল্টারে রাখে।

পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি প্রক্রিয়া শেষ হলে তাদের দেশে পাঠানো হয়।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, ইমিগ্রেশনের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা দুই নারীকে আইনি সহায়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা দায়িত্ব নি

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com