July 12, 2026, 2:09 am
মাত্র ১০ হাজার টাকায় হেলিকপ্টারে আনন্দভ্রমণের সুযোগ দিচ্ছে ফ্লাই হেলিকপ্টার নামের একটি প্রতিষ্ঠান। ১০ হাজার টাকায় ঢাকার আশপাশে ৩০ মিনিট হেলিকপ্টারে করে পাখির চোখে ঢাকা দেখার সুযোগ করে দেবে তারা।
ফ্লাই হেলিকপ্টার জানায়, মানুষের হেলিকপ্টার চড়ার স্বপ্ন পূরণ করতে এবং পাখির চোখে প্রিয় শহর ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকার মনোরম স্থানগুলো দেখার জন্য ফ্লাই হেলিকপ্টার এ অফার নিয়ে এসেছে।
আগ্রহীরা আগাম বুকিংয়ের মাধ্যমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে হেলিকপ্টারে চড়তে পারবেন। নামানো হবে একই জায়গায়।
ফ্লাই হেলিকপ্টার আরও জানায়, কেউ হেলিকপ্টার রাইড নিতে চাইলে আগাম বুকিং দিতে হবে। এজন্য আগ্রহী ব্যক্তির এবং অন্যান্য যাত্রীর (যদি থাকে) নাম, ঠিকানা, ফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের কপি ০১৯৯০২০১২২১ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। অথবা কেউ চাইলে ফোনেও সরাসরি যোগাযোগ করতে পারে।