August 18, 2026, 12:41 pm

বাংলাদেশ ব্যাংকের চেকের অপব্যবহার বন্ধের নির্দেশ

বাংলাদেশ ব্যাংকের চেকের অপব্যবহার বন্ধের নির্দেশ

বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের চেক নিয়ে প্রতারণা করছে। বাংলাদেশ ব্যাংকের চেক দেখিয়ে গ্রাহকের নামে ঋণ ছাড় করাচ্ছে কিছু আর্থিক প্রতিষ্ঠান। নির্বাচিত গ্রাহককে সুবিধা দিতে এ কাজ করছে তারা। এ ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাণিজ্যিক ব্যাংকের চেক নিয়ে নানা ধরনের জাল-জালিয়াতি ও প্রতারণার ঘটনা মাঝেমধ্যেই ঘটে। এসব জালিয়াতির সঙ্গে কতিপয় ব্যাংক কর্মকর্তা এবং প্রতারক চক্র জড়িত। এখন জালিয়াতি বা প্রতারক চক্রের নজর পড়েছে খোদ বাংলাদেশ ব্যাংকের চেকের দিকে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এ ব্যাপারে কঠোর গোপনীয়তা অনুসরণ করলেও বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এ ধরনের ঘটনা ধরা পড়েছে। সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় পাঠানো এক চিঠিতে বিধিবহির্ভূতভাবে কেন্দ্রীয় ব্যাংকের কোনো চেক ব্যবহার না করার নির্দেশ দেয়া হয়েছে।

একই সঙ্গে চেক ব্যবহারের ক্ষেত্রে বলা হয়েছে কঠোর সতর্কতা অবলম্বন করতে। বাংলাদেশ ব্যাংকের চেক শুধু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজেদের টাকা স্থানান্তর ছাড়া অন্য কোনো কাজে ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশ ব্যাংকের চেক বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া দেশের অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করতে  পারে না। কারণ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া অন্য কারও হিসাব নেই। ফলে অন্য কাউকে কেন্দ্রীয় ব্যাংকের চেকও দেয়া হয় না। কিন্তু তারপরও ঋণের অর্থছাড়ে বেআইনিভাবে কেন্দ্রীয় ব্যাংকের চেক ব্যবহার করার কয়েকটি ঘটনা ধরা পড়েছে। তারা নিয়ম মেনে চেক ইস্যু করলেও এটি ব্যবহার করা হয়েছে ঋণের টাকা তুলে নেয়ার কাজে, যা সম্পূর্ণ বেআইনি

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com