July 28, 2026, 5:09 pm

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে এইচএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ। এছাড়া মাদরাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ শিক্ষার্থী। এর মধ্যে এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন পেয়েছে জিপিএ-৫। যার হার ১৩ দশমিক ৭৯ শতাংশ।

সাধারণ ৯টি বোর্ডে পাস করেছে ১০ লাখ ৬৬ হাজার ২৪২ শিক্ষার্থী। পাসের হার ৯৫ দশমিক ৫৭ শতাংশ।

এদিকে কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৪৯, রাজশাহী বোর্ডে ৯৭ দশমিক ২৯, যশোর বোর্ডে ৯৮ দশমিক ১১, বরিশাল বোর্ডে ৯৫ দশমিক ৭৬ শতাংশ।

২০২১ সালের ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেশি ছিল।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com