July 10, 2026, 10:51 am

হাসপাতা‌লের ক‌মোডে মিলল নবজাত‌কের মর‌দেহ

হাসপাতা‌লের ক‌মোডে মিলল নবজাত‌কের মর‌দেহ

কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লের ম‌হিলা ওয়ার্ডের টয়লেটের ক‌মোড থে‌কে এক নবজাত‌কের মর‌দেহ উদ্ধার ক‌রা হ‌য়ে‌ছে। রোববার (০৬ ফেব্রুয়া‌রি) দুপু‌রে মর‌দেহটি উদ্ধার ক‌রা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকা‌লে হাসপাতা‌লের ক্লিনার ম‌হিলা মে‌ডি‌সিন ওয়ার্ডের (৫ নং ওয়ার্ড) টয়লেটের ক‌মো‌ড প‌রিষ্কার কর‌তে গে‌লে সেখানে এক‌ নবজাত‌কের মর‌দেহ দেখ‌তে পে‌য়ে কর্তৃপক্ষ‌কে খবর দেন। প‌রে হাসপাতাল কর্তৃপক্ষ পু‌লি‌শে খবর দি‌লে পু‌লিশ মর‌দেহ‌টি উদ্ধার ক‌রে। ত‌বে তাৎক্ষ‌ণিকভা‌বে নবজাত‌কের প‌রিচয় পাওয়া যায়‌নি।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ ব‌লেন, নবজাতক‌টি সদ‌্য প্রসূত ও বেওয়া‌রিশ। শ‌নিবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রা‌তের কোনো এক সময় শিশু‌টিকে ফে‌লে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ত‌বে শি‌শু‌টি হাসপাতা‌লে ডে‌লিভা‌রি হয়‌নি ব‌লে আমরা গাইনি ও প্রসূ‌তি ওয়ার্ড সূ‌ত্রে নি‌শ্চিত হ‌য়ে‌ছি।

তিনি ব‌লেন, আমরা পু‌লিশ‌কে এ ব‌্যাপা‌রে আইনি ব‌্যবস্থা নেওয়ার অনু‌রোধ ক‌রে‌ছি। তারা বিষয়‌টি তদন্ত কর‌বে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com