August 19, 2026, 5:50 pm

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়বে কি না জানালেন স্বাস্থ্যমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়বে কি না জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান রাজধানীর বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস (বিসিপিএস) সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি শেষ হতে আরও ৭ দিন বাকি। এর পরে করোনা পরিস্থিতির ওপর বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের সুরক্ষিত রেখে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করতে চাইলেও সব কিছু করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে। সে সময় পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করে তারপর সিদ্ধান্ত জানানো হবে। এরই মধ্যে আমরা করোনা নিয়ন্ত্রণে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা-পর্যালোচনা করে স্কুল খোলা না বন্ধ, বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাতে পারব।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com