July 27, 2026, 7:09 am

কৃষিখাতের স্বনামধন্য কোম্পানি ‘মামুন এগ্রো’ এখন শেয়ার মার্কেটে

কৃষিখাতের স্বনামধন্য কোম্পানি ‘মামুন এগ্রো’ এখন শেয়ার মার্কেটে

কৃষিখাতের স্বনামধন্য কোম্পানি ‘মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেড’ এখন শেয়ারবাজারে এসএমই প্লাটফমে কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) ক্যাটাগরিতে বিনিয়োগকারী হিসাবে তালিকাভুক্তির আবেদন গত ২৭ জানুয়ারি শেষ হয়েছে। শীঘ্রই শেয়ারবাজারে লেনদেন চালু হবে কোম্পানিটির।

সারাদেশে কৃষকদের নিকট মানসম্মত বালাইনাশক সরবরাহের লক্ষ্যে ১৯৯৮ সালে মামুন এগ্রো’র যাত্রা শুরু। সে সময় এগ্রো-গ্রো (দানাদার) ও এগ্রোগ্রো (তরল) নামীয় কোম্পানির নিজস্ব উদ্ভাবিত পন্য বাজারজাত করে যা অদ্যবধি বেশ সুনামের সাথে সারাদেশে কষৃ কদের মাঝে বাজারজাত করছে।

বর্তমানে এই কোম্পানি কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক, মাইক্রোনিউট্রিয়েন্টস ফার্টিলাইজার এবং প্লান্ট গ্রোথ রেগুলেটর সহ প্রায় ৭৫টি পন্য বালাইনাশক ডিলার-রিটেইলারদের মাধ্যমে কষৃ কদের নিকট পৌছে দিচ্ছে। এগ্রো-গ্রো (দানাদার) ও এগ্রো-গ্রো (তরল) ছাড়াও ছহি ৫০৫ইসি, টিটারন ২০এসপি, টারটার ১.৮ইসি, এগসাইপার ১০ইসি, এগফস ২০ইসি, এমফুরান ৩জি, এমফুরান ৫জি, এমজয়েট ৫এসজি, যাবাত ২৫ ডব্লিউডিজি, বাইমোল ৭৫ ডব্লিউপি, টল ২৫ ইসি, এম-হিটার ৫০ ডবিøউপি, মাইকোসাল ৮০ডবিøউডিজি, মেটাজেব ৭২ ডবিøউপি, বেনক্লোর ১৮ডবিøউপি, উইডগার্ড ৫০০ইসি, এমফোসেট ৪১এসএল, এমকোয়াট ২০এসএল, এম-কুইজ ৫ইসি, ভিটাজিংক প্লাস, ভিটাজিংক গোল্ড, এগ্রোম্যাগভিট, জীবন্ত, টপক্রপ, বিভিন্ন ফসলের হাইব্রিড সীডস ইত্যাদি মামুন এগ্রো’র উল্লেখযোগ্য পন্য।

মামুন এগ্রো সারাদেশে ৪ শতাধিক বালাইনাশক ডিলার এবং ১৫ হাজারের অধিক রিটেইলার নেটওর্য়াকের মাধ্যমে উপরোক্ত পন্য কষৃ কদের দোড়গোড়ায় পৌঁছে দিচ্ছে। এই কোম্পানির দেশব্যাপী ৬টি রিজিওনে ৩টি ডিপো অফিস (ময়মনসিংহ, রংপুর, রাজশাহী) ও ৮০টি টেরিটোরি রয়েছে। কোম্পানির ‘টপ টু বটম’ পেশাগতভাবে দক্ষ ও দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে কাজে অভিজ্ঞ জনবল, কোয়ালিটি পন্য এবং লয়্যাল ডিলার নেটওয়ার্ক এই কোম্পানির সাফল্যের অন্যতম হাতিয়ার।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ বালাইনাশক ইন্ডাস্ট্রি’র একজন পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন যাবত এই ইন্ডাস্ট্রিতে সুনামের সাথে ব্যবসা করে আসছেন। বিশ্বের নামীদামি বালাইনাশক কোম্পানির সাথে মামুন এগ্রো বেশ দক্ষতার সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবেশী ভারতের বিখ্যাত কোম্পানি সারদা ক্রপকেম, কৃিষ রসায়ন, এরিস্টা লাইফ সায়েন্স, হেরানবা ইন্ডাস্ট্রিজ এবং চীনের কোম্পানি ঝিজিয়ান ডাইয়্যু, রাইয়্যু কেমিক্যাল, নানজিং বেস্টগ্রীন ইত্যাদি কোম্পানির সাথে মামুন এগ্রো’র রয়েছে দীর্ঘদিনের ব্যবসায়িক সর্ম্পক। এসব কোম্পানি থেকে ফিনিশড পন্য ও টেকনিক্যাল পন্য আমদানি, ফরমুলেশন, রিপ্যাকিংয়ের মাধ্যমে বাজারজাত করা হচ্ছে।

কোম্পানির রয়েছে ১টি অত্যাধুনিক দানাদার কীটনাশক ফরমুলেশন প্ল্যান্ট এবং ১টি লিকুইড কীটনাশক ফরমুলেশন প্ল্যান্ট। সারাদেশে কষৃ কদের কাছে পন্যের গ্রহনযোগ্যতা, পন্যের গুণগতমান, ব্যবসায়িক সুনাম, দক্ষ-অভিজ্ঞ জনবল, কৃিষ সেবা ইত্যাদি বিবেচনায় মামুন এগ্রো ইতোমধ্যে বালাইনাশক ইন্ডাস্ট্রিতে প্রথম সারির কোম্পানিগুলোর মধ্যে অবস্থান করছে। শেয়ার মার্কেটে বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটি সত্যিকার অর্থে ‘কৃষকের অকৃিত্রম বন্ধু’ হিসাবে প্রতীয়মান হবে বলে সংশ্লিষ্টদের ধারনা।

বিজনেস নিউজ/এমআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com