July 21, 2026, 5:14 pm

বাবার মৃত্যুর শোক সইতে না পেরে ছেলের মৃত্যু

বাবার মৃত্যুর শোক সইতে না পেরে ছেলের মৃত্যু

বাবা আব্দুল জলিলের মরদেহ দেখে অজ্ঞান হয়ে পরে ছেলে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মারা যায় জুলমত আকন্দ (৩০)। শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ২নং রামভদ্রপুর ইউনিয়নের গাইরা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি স্থানীয় গ্রাম সরকার ছিলেন। ছেলে জুলমত মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি বিয়ে করতে তিনি দেশে এসেছিলেন।

রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার দিন আব্দুল জলিল আকন্দ হটাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মধ্য রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পর ছেলে জুলমত বাবার মৃত্যুর শোক সইতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোররাতে তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান মো. রুকনুজ্জামান আরও বলেন, জুলমত বিদেশে থাকতেন,সম্প্রতি তিনি বিয়ে করার জন্য দেশে আসেন। জুলমত দেশে আসার পর কনে দেখে বিয়ে ঠিক হয়েছিল। আজই তার কাবিন করানোর কথা ছিল। কিন্তু, বিয়ের ঘন্টা আগে বাবা ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছাযা নেমে আসে। বাদ আসর একসাথে বাবা ছেলের জানাজা শেষে দাফন করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com