October 15, 2026, 2:18 pm

করোনা নিয়ন্ত্রণে কারিগরি কমিটির ৫ পরামর্শ

করোনা নিয়ন্ত্রণে কারিগরি কমিটির ৫ পরামর্শ

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে নতুন করে ৫ পরামর্শ দিয়েছে। কমিটির সভাপতি মো. সহিদুল্লা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৫৩তম সভা জুম প্ল্যাটফর্মে হয়। এতে করোনার সাম্প্রতিক ক্রমবর্ধমান সংক্রমণ বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ ও আলোচনা শেষে কমিটির সদস্যদের উপস্থিতিতে নিম্নলিখিত ৫টি সুপারিশ করা হয়-

১। কোভিড-১৯ পজিটিভ রোগীর লক্ষণ প্রকাশের ১০দিন পর্যন্ত আইসোলেশনে থাকবে। তবে কোভিড-১৯ নিশ্চিত হওয়া রোগীর সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তি, যাদের কোন উপসর্গ নেই, তাদের কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই।

২। বিমানবন্দরসহ সব পোর্ট অব এন্ট্রিতে সরকারি স্বাস্থ্য নির্দেশনা যথাযথভাবে পালনের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নজরদারি বৃদ্ধি করতে হবে।

৩। সব সরকারি হাসপাতালে সার্বক্ষণিক কোভিড-১৯ ও নন-কোভিড রোগীর জরুরি চিকিৎসা নিশ্চিত করতে হবে।

৪। মন্ত্রিপরিষদ কর্তৃক জারি করা প্রজ্ঞাপন বাস্তবায়নের লক্ষ্যে পরিবহন মালিক সমিতি, দোকান মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতির নেতাসহ সংশ্লিষ্ট সবাইকে সম্পৃক্ত করে পদক্ষেপ নিতে হবে।

৫। জাতীয় পরামর্শক কমিটি সবাইকে মাস্ক পরিধান নিশ্চিতকরণে সরকারের পক্ষ থেকে সাধারণ জনগণকে বিনামূল্যে মাস্ক বিতরণের প্রস্তাব করছে।

এছাড়া পরামর্শক কমিটির সভায় জনপ্রতিনিধি ও ধর্মীয় প্রতিনিধিদের মাধ্যমে জনগণকে সঠিকভাবে মাস্ক পরিধান এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদ্বুদ্ধকরণের সুপারিশও করা হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com