October 15, 2026, 1:18 pm

আসামিকে দিয়ে গাড়ি চালানো হচ্ছিল নারায়ণগঞ্জ পুলিশের সেই গাড়ি

আসামিকে দিয়ে গাড়ি চালানো হচ্ছিল নারায়ণগঞ্জ পুলিশের সেই গাড়ি

আসামি দিয়ে গাড়ি চালানোয় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, ওই আসামিকে দিয়ে গাড়ি চালানো হচ্ছিল। এ সুযোগে ওই আসামি গাড়ি খাদে ফেলে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান জানান, সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আসামিকে এখনও ধরা যায়নি।

নিহতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা থানার মুনসুরাবাদ গ্রামের কাজী নুরুল ইসলামের ছেলে কাজী সালেহ আহম্মেদ ও গোপালগঞ্জের চরভাটপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে এসএম শরীফুল ইসলাম। তারা সোনারগাঁ থানায় কর্মরত ছিলেন।

পুলিশের একাধিক সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা টোলপ্লাজায় অভিযান চালায় পুলিশ। পরে সন্দেজনক একটি গাড়ি থামাতে সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুরে পুলিশের আরেকটি টিম ৪২ হাজার ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারের পর আসামিকে নিয়ে তারা সরাসরি জেলা পুলিশ সুপার কার্যালয়ে রওনা দেন। এ সময় আসামিই গাড়ি চালান। এসপি অফিসে সংবাদ সম্মেলনের পর আসামিকে নিয়ে থানার রওনা দেন পুলিশের তিন সদস্য। তিনজনের কেউই গাড়ি চালাতে পারেন না ফলে আসামিকে দিয়েই গাড়ি চালানো হয়।

গাড়ি চালিয়ে আসামি সোনারগাঁয়ের দত্তপাড়া এলাকায় পৌঁছালে তিনি কৌশলে লাফিয়ে পড়ে গাড়িটি খাদে ফেলে দেন। এতে দুই এসআই মারা যান ও এএসআই গুরুতর আহত হন। এসময় আসামি পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com